সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন গোপালগঞ্জের ৭৮৭টি পরিবার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়স্থল পাচ্ছেন গোপালগঞ্জের ৭৮৭টি দরিদ্র পরিবার। সরকার প্রধানের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে গোপালগঞ্জে দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্প এর আওতায় জেলার ৭৮৭টি পরিবারের জন্য সরকারি খাস জমি নির্বাচন করে। ইতোমধ্যে ৪৬৯টি ঘরের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও স্ব স্ব উপজেলা প্রশাসন। জেলা প্রশাসন শাহিদা সুলতানাকে সভাপতি করে ছয় সদস্যের জেলা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে উপজেলা কমিটি গঠিত হয়েছে।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামে নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা কমিটি সদস্য সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাসহ উপজেলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ২০২০-২০২১ অর্থ বছরে জেলার সেসব স্থানে সরকারের খাস জমি রয়েছে সেখানে বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য দুই শতাংশ জমি ও ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩কোটি ৪৫ লক্ষ ৭৭ হাজার টাকা। এই প্রকল্পে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধাব, স্বামী পরিত্যক্তা, ষাটোর্ধ্ব প্রবীণ ভূমিহীন ব্যক্তিগণকে উপকারভোগী হিসেবে বাছাই করা হয়েছে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে প্রধান করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক রাখা হয়েছে। কমিটি সদস্যরা প্রতিনিয়ত নির্মাণাধীন কাজের অগ্রগতি ও মান নিয়ন্ত্রণে কর্ম এলাকা পরিদর্শন করছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক শাগিদা সুলতানা গত বুধবার তার সম্মেলন কক্ষে গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নেয়া এই প্রকল্প অগ্রাধিকার ভিত্তিত্বে বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে আর্থিক বরাদ্দ পাওয়া গেছে। স্থান ও উপকারভোগীর তালিকা সম্মন্ন হয়েছে। অর্ধ্বেকের বেশি ঘরের নির্মাণ কাজ চলছে। বাকিগুলো দ্রুত করা হবে। নির্দিষ্ট মেয়াদের আগেই উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দিতে পারবো।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা