সারাদেশ

বিষমুক্ত নিরাপদ সবজি পেতে অ্যাপস 

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী : বিষমুক্ত নিরাপদ সবজি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে নরসিংদীতে সজিব বিডি নামে একটি অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

অনলাইনে ক্রেতাদের কাছে নিরাপদ সবজি পৌঁছে দিতে চালু করা হয়েছে সজিব বিডি নামে একটি অ্যাপস। সোমবার জেলার বেলাব উপজেলার ভাটেরচর গ্রামে এক সবজির মাঠে এই সজিব বিডি’র অ্যাপস উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প পরিচালক মো. আহসানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপের উদ্বোধন করেন।
এই অ্যাপস’র মাধ্যমে নরসিংদী জেলার কৃষকদের উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত সবজি গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ঢাকার গ্রাহকরা সপ্তাহের শুক্রবার ও শনিবার এ সেবাটি পাবেন বলে জানান কর্তৃপক্ষ।

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শোভন কুমার ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান, বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর রউফ খান, অ্যাপের উদ্যোক্তা মো. মতিউর রহমান সজিব, সহ-উদ্যোক্তা আকরাম, উদ্যোক্তা স্বজল প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা