সারাদেশ

মানিকগঞ্জে আ.লীগের মেয়র প্রার্থী জয়ী

মো. শামীম রেজা, মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. রমজান আলী ৩১ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার ৩৩৪ ভোট।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ইভিএমে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। সন্ধ্যা ৬টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, নৌকা প্রতীকে মো. রমজান আলী ২৯ হাজার ২৫১ ভোট বেশি পান।

সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে রমজান আলীর শহরের বাসায় এসে জড়ো হন। এ সময় মিষ্টিমুখ করানোসহ রমজান আলীকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় হয়েছে আনন্দ মিছিলও।

এদিকে, দুপুরে বিএনপি প্রার্থী আতাউর রহমান আতা নির্বাচন কমিশনে ভোট কারচুপি ও পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়ার লিখিত অভিযোগ করেন। বিকেলে সাংবাদিকদের কাছে তিনি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পুনঃভোটের দাবি জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সান নিউজকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে গড়ে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা