সারাদেশ

বিয়ের পর ১১ লাখ টাকা নিয়ে লাপাত্তা স্বামী

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : ইমো অ্যাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের পর অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে রাজশাহীর পবা থানা পুলিশ। সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান (৪০) নামের এ প্রতারক মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসের হাটের বজরুসার গ্রামের আজিজুল খান ওরফে আজগর খানের ছেলে। বর্তমানে ঢাকা মহানগরীর মুগদা থানার মুগদাপাড়া ১ নম্বর গলির আসমার বাড়ির ভাড়াটিয়া তিনি।

জানা গেছে, সাইফুল খান শামীম ওরফে জুম্মন খান নিজেকে আমেরিকা প্রবাসী দাবি করেন। কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহ প্রকাশ করে অ্যাপের মাধ্যমে পবা থানার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে সাইফুল খান শামীম ভিকটিমকে ইসলামী শরীয়াহ অনুযায়ী গেল জুন মাসে বিয়ে করেন। প্রেমের সম্পর্ক থাকাকালীন ও বিবাহ পরবর্তী সময়ে আসামি সাইফুল খান ভিকটিমের কাছ থেকে ব্যবসায়িক সমস্যার কথা বলে এসএ পরিবহনের মাধ্যমে বিভিন্ন সময়ে ১১ লাখ ৩৯ হাজার টাকা হাতিয়ে নেন।

ভুক্তভোগী পরে সাইফুল খান শামীমের প্রতারণা বুঝতে পেরে পবা থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলাটি রুজুর পর রোববার (২৭ ডিসেম্বর) রাতে তাকে রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা