সারাদেশ
পৌর নির্বাচন

পৌর নির্বাচনের প্রথম ধাপে আ.লীগের জয় জয়কার

নিজস্ব প্রতিনিধি : প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ধারেকাছে কেউ নেই।

২৪টি পৌরসভার মধ্যে মেয়রপদে ১৭টিতে আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র এবং দুটিতে বিএনপি মনোনীত প্রার্থী প্রাথমিকভাবে জয়লাভ করেছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে।

আওয়ামী লীগ প্রার্থী হিসেবে যারা মেয়র পদে জয়লাভ করেছেন তারা হলেন- বরগুনার বেতাগী পৌরসভায় এবিএম গোলাম কবির, নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক খোকন, মানিকগঞ্জে মো. রমজান আলী, কুড়িগ্রামে কাজিউল ইসলাম, ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কুষ্টিয়ায় তারিকুল ইসলাম, পঞ্চগড়ে জাকিয়া খাতুন, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল, বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া ও উজিরপুরে গিয়াস উদ্দিন, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ, রাজশাহীর কাটাখালি পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী, পাবনার চাটমোহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও চট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন তারা হলেন- কুয়াকাটা পৌরসভায় মো. আনোয়ার হাওলাদার, ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক এবং দিনাজপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মাহামুদ আলম লিটন।

বিএনপির প্রার্থী হিসেবে যারা মেয়রপদে জয়লাভ করেছেন তারা হলেন- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. ফরিদ আহমেদ ও রাজশাহীর পুঠিয়ায় আল মামুন।

এছাড়া ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির এগিয়ে থাকলেও মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা