সারাদেশ

প্রবাসী নারীকে ধর্ষণ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে প্রবাসী নারীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক সরকার।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ওই নারী বীরগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে অবস্থান করাকালে ২০১৫ সালের ঈদ উপলক্ষে চেয়ারম্যান আব্দুল খালেক সরকার সরকারি চাল দেয়ার জন্য ওই নারীকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। তার কথামত ইউনিয়ন পরিষদে গেলে সেখানকার একটি পুরাতন ভবনে নিয়ে তাকে ধর্ষণ করেন চেয়ারম্যান।

ধর্ষণের বিষয়ে কাউকে না বলার জন্য হুমকি দেন এবং জানালে তার পরিবারের সবাইকে মেরে লাশ গুম করে দিবে বলে জানান চেয়ারম্যান। এভাবে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই নারীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও চিত্র ধারণ করে রাখেন চেয়ারম্যান। এরপর ওই নারী কাজের জন্য সৌদি আরবে চলে যান।

বিদেশে থাকা অবস্থায় চেয়ারম্যান আব্দুল খালেক সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে যৌন উত্তেজক কথাবার্তা বলতেন। দুই বছর পর সম্প্রতি ওই নারী সৌদি আরব থেকে দেশে ফেরত আসলে তার বাবা-মা একই উপজেলার এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেন। দেশে ফেরত আসা এবং অন্য ব্যক্তির সঙ্গে বিয়ের খবর শুনে চেয়ারম্যান খালেক সরকার মোবাইল ফোনে ওই নারীকে নানা ধরনের হুমকি দেন। পরে ভিডিওগুলো ফেরত দেয়ার কথা বলে দেখা করতে বলেন।

তার কথামতো গত মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার নোখাপাড়ায় চেয়ারম্যানের ইটভাটার পাশে মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুর রশিদের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন ও মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। এ সময় ওই নারী তার মোবাইলের মেমোরি খুলে নেন এবং চেঁচামেচি করলে চেয়ারম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি পরিবারের পরামর্শে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক সরকারের মঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পর পর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসছি। তাই প্রতিহিংসা পরায়ন হয়ে একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। এটি সেই ষড়যন্ত্রের অংশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম জানান, মামলার তদন্ত কাজ এবং আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে আসামিকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা