সারাদেশ

সুশাসনের জন্য প্রয়োজন সহযোগিতা ও সমন্বয়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : দেশের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়নে জাতীয় সুশাসন মূল্যায়ন কার্যক্রমের আওতায় খুলনা বিভাগীয় সেল্ফ এ্যাসেসমেন্ট বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সিএসএস আভা সেন্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খোন্দকার।

এসময় প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো এখন অনেক বাস্তবমূখী। ভিশন-২০২১, ২০৪১, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, জিআরএস বাস্তবায়নের সুফল জনগণ পাচ্ছে। রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বয়ে সুশাসনের ভিত্তি আরও মজবুত হবে। আত্মসমালোচনা থাকলে মূল্যায়ন ইতিবাচক হয়। সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ নিয়মানুযায়ী পরিচালিত হলে জনকল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, সুশাসনের জন্য প্রয়োজন সহযোগিতা ও সমন্বয়, অঞ্চলভিত্তিক উন্নয়ন চাহিদা নিরুপণ, অংশীজনদের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তবতা নিরিখে নীতি নির্ধারণ করা হলে জনগণ সুফল পাবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের ব্যবস্থাপনায় আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

বিশেষ অতিথি ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। সভায় সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা