সারাদেশ

পরকীয়ায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার মূল আসামি প্রেমিক বাবুল আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়নে তিন সন্তানের জননী গৃহবধূ নূর নাহার পান্না (৩০) কে কুপিয়ে হত্যার ঘটনায় কথিত পরকীয়া প্রেমিক এমদাদ খান বাবুল (২৮) কে রংপুর থেকে আটক করেছে পুলিশ। আটককৃৃত বাবুল চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভী মোখলেছের বাড়ীর আবুল কালামের ছেলে।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা বারোটার দিকে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি গনমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শামিম কবির ও কোম্পানীগঞ্জ থানার এসআই সরোজ রতন আচার্য’র নেতৃত্বে পুলিশ সোমবার দিবাগত রাত ২টার দিকে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা জামে মসজিদ থেকে তাকে আটক করে।”

ওসি মীর জাহিদুল হক রনি আরও জানান, আটককৃতকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে এবং এ ব্যপারে তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খালেক সিম্যানের বাড়ীর পুকুরে ঐ বাড়ীর আমির হোসেনের স্ত্রী নুর নাহার পান্নার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন নিহতের পিতা জাফর উল্যাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা