সারাদেশ

পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর চুল কাটলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছেন স্বামী সাইফুল ইসলাম। চুল কাটার পর থেকেই লজ্জায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই গৃহবধূ। অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম বোরহানউদ্দিনের দারুস সুন্নাত মডেল মাদ্রাসার শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার লেজপাতা গ্রামের মৃত মফিজুল ইসলামের কামিল পড়ুয়া মেয়ে খাদিজার সঙ্গে সদর উপজেলার উত্তর দিঘলদী গ্রামের সাইফুল ইসলামের ৮ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে মাদ্রাসা শিক্ষক সাইফুলের কর্মস্থল বোরহানউদ্দিনে ভাড়া বাসায় বসবাস করতেন ওই দম্পতি। বর্তমানে তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা।

খাদিজার অভিযোগ, আগে থেকেই তার স্বামী পরকীয়ায় জড়িত ছিলেন। সে জন্য তাকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এ ছাড়া যৌতুকের টাকার জন্য বিয়ের পর থেকেই মারধর শুরু করেন। সোমবার (২১ ডিসেম্বর) সকালে মারধর করে তার মাথার চুল কেটে আগুনে পুড়িয়ে দেন এবং ঘরের মধ্যে তালা মেরে সাইফুল মাদ্রাসায় চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে তিনি বাবার বাড়ি চলে আসেন।

তিনি আরও জানান, তার বাবা না থাকায় স্বামীর দাবিকৃত টাকা দেওয়া সম্ভব হয়নি। এ জন্য তিনি নির্যাতনের শিকার হয়েও প্রতিবাদ করেননি।

খাদিজার মা মনোয়ারা বেগম ও চাচা কয়সার আহম্মেদ জানান, মেয়েকে তারা অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়িয়েছেন। আলেম দেখে বিয়ে দিয়েছেন। কিন্তু মেয়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করা হতো এটা তারা জানতেন না। সাইফুলের কঠোর শাস্তি দাবি করেছেন খাদিজার স্বজনরা।

ছেলের বউকে নিতে এসে হতবাক হয়েছেন সাইফুলের বাবা তৈয়বুর রহমানও। বুধবার দুপুরে তিনি জানান, ছেলে তাকে বলেছেন খাদিজা রাগ করে চলে এসেছে। কিন্তু এসে পরিস্থিতি দেখে ছেলের এমন ঘটনার নিন্দা জানিয়ে বিচার চেয়েছেন তিনি।

এদিকে, বুধবার সকাল থেকেই মোবাইল ফোন বন্ধ রেখে অভিযুক্ত সাইফুল ইসলাম আত্মগোপনে রয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ভিকটিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছে। ভিকটিমের বাড়ি দৌলতখান থানায় হলেও ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী বোরহানউদ্দিন থানায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা