সারাদেশ

নাটোরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাসের কন্যাশিশু চুরি

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারীর দুই মাসের কন্যা সন্তান চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুুপুরে দিকে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ ভিডিও ফুটেজে এক নারী চোরকে শনাক্ত করেছে। তবে এখন পর্যন্ত ওই চোরকে পাওয়া যায়নি।

চুরি যাওয়া শিশু তাইবার মা শিমা বেগমের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মাছপাড়া মহল্লায়। ওই এলাকার মোঃ তৌফিজ মোল্লার স্ত্রী তিনি।

চুরি যাওয়া সন্তানের মা শিমা বেগম জানান, ‘আমার তিন ছেলে মেয়ে। গত দুই মাস আগে আমার গর্ভে জন্মগ্রহণ করেছে তাইবা। তার বয়স বর্তমানে দুই মাস। ঠান্ডা জনিত রোগের চিকিৎসা নেওয়ার জন্য দুই মাসের কন্যা সন্তান তাইবাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম।

চিকিৎসা নেওয়ার পরে হাসপাতালের বাহিরে দাড়ালে অজ্ঞাত এক নারী আমার সন্তানকে দেখার জন্য আমার কাছ থেকে নেয়। অজ্ঞাত নারীর কাছে সন্তানকে রেখে ৫ মিনিটের জন্য আমি বাহিরে গিয়ে ফিরে এসে দেখি সেই নারী এবং আমার শিশু কন্যা সন্তান সেখানে নেই। কিছুক্ষণ হাসপাতালের চারপাশ এবং প্রধান সড়ক গুলো খোজাখুজি করে আমার সন্তানকে এবং ওই নারীকে খুজে পাইনি।’

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা.মোজাহিদুল ইসলাম জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিসি ক্যামেরার আওতা ভুক্ত। ইতিপূর্বে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। আশা করি দ্রুত সময়ের মধ্যে ওই কন্যা সন্তানকে খুজে পাওয়া যাবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, ভিডিও ফুটেজে অজ্ঞাত ওই নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় খোজাখুজি করছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ওই সন্তানকে উদ্ধার করতে পারবো।

সান নিউজ/এআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা