সারাদেশ

নবাবগঞ্জে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ : ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতের কোন একসময় এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এর আগে গত রোববার রাতে একই গ্রামের আরেকটি মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেছিল।

নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এলাকার বাসিন্দা অনুপম দত্ত নিপু জানান, ‘হরিষকুল গ্রামের ডা. গোবিন্দ পালের বাড়ি ‘কালি মন্দির’ ও গুরুপদ পালের বাড়ির ‘শীতলা মন্দিরে’ ভাঙচুর ও প্রতিমা চুরির ঘটনা ঘটেছে।’

তিনি জানান, ‘মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা শীতলা মন্দিরের ‘শীতলা’ প্রতিমাটির হাত ভেঙে ফেলে এবং পাশের কালি মন্দির থেকে পাথরের একটি গোপাল এবং মাটির মূর্তি চুরি করে নিয়ে যায়। এর আগে গত রোববার রাতে একই গ্রামের রাধাগোবিন্দ পালপাড়া মন্দিরের গোৗরনিতাইর প্রতিমা ভাঙচুর করে এবং ওই মন্দিরের রাধাকৃষ্ণের প্রতিমার মুখ আগুন দিয়ে ঝলসে দেয় দুর্বৃত্তরা। চুরি করে নিয়ে যায় প্রতিমার কপালে থাকা দুটি চাঁদ (টিপ)।’

টানা ঘটে যাওয়া এমন ঘটনায় হরিষকুল গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নবাবগঞ্জ ও দোহারের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।

দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ পাল অপু বলেন, ‘চুরি বা পরিকল্পিত হামলা যেটাই হোক প্রশাসনের উচিত ঘটনার কারণ উদ্ঘাটন করে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এদের চিহ্নিত করা না গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।’

এদিকে, বুধবার (২৩ ডিসেম্বর) সকালে হরিষকুলের দুটি মন্দির পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে পরপর ঘটে যাওয়া তিনটি ঘটনার কারণই খতিয়ে দেখা হচ্ছে। গত রোববারের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায়ও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা