সারাদেশ

গোপালগঞ্জে গৃহনির্মাণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে গোপালগঞ্জ এ চলমান গৃহনির্মাণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন এ প্রেস ব্রিফিং এর আয়োজন করেন।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-এ জেলায় চলমান গৃহনির্মাণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে গোপালগঞ্জের ৭’শ ৮৭ টি ভূমিহীন পরিবার আবাসন পাবেন।

দুই শতাংশ জমিতে দুই কক্ষ বিশিষ্ট এসব ঘরে যাবতীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। প্রতি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শাম্মি আকতার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালাউদ্দিন দিপুসহ প্রকল্প সংশ্লিষ্টরাও গোপালগঞ্জে দায়িত্বরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা