সারাদেশ

এক কাতল মাছ ২৯৪০০ টাকা

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলের জালে ২১ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ২৯ হাজার ৪০০ টাকায়।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে পদ্মার ১ নম্বর ফেরিঘাটে ছাত্তার মেম্বারের গ্রাম এলাকায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। জেলে জামাল প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মায় মাছ শিকার করতে কয়েকজন মিলে যাই। আমরা নদীতে জাল ফেলে বসে থাকি।

রোববার ভোরে জালে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিলে বুঝতে পারি বড় ধরনের কোনেও মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ সময় নিয়ে কয়েকজন মিলে জাল তুললেই দেখি বিশাল একটি কাতল মাছ। করোনা কালে বিপদের সময় ছেলেমেয়ে নিয়ে চলতে অনেক টাকা দেনা হয়েছে, কাতল মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি করে আমার ভাগ্য ফিরেছে। এতে আমি অনেক খুশি।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, কাতলটি দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ৎ থেকে সকালে ১৩৫০ টাকা কেজি দামে ২৮,৩৫০ টাকায় কিনে নিয়েছি। এখন ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার কাছে মাছটি ১৪০০ টাকা কেজিতে ২৯,৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা