সারাদেশ

ভিপি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নুুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকে দেয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেন। যেমন- স্বাধীন বাংলাদেশের সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’, ছাত্রলীগের কর্মীদের বারবার ‘কুলাঙ্গার’ এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশি পা-চাটা তাবেদার সরকার’ বলেছেন।

বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন গণমাধ্যমকে জানান, মামলাটি আদালত আমলে নিয়েছেন। এখন এটি আদেশের অপেক্ষায় রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা