বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম
সারাদেশ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : ফারজানা তাসনিম সিমরান (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে ভুক্তভোগীর মা বোয়ালিয়া থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হামলায় অভিযুক্ত এক তরুণীকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ফারজানা তাসনিম সিমরান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের মেয়ে। সিমরান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, অভিযুক্ত ঝর্না মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া মিরেরচক এলাকার বাসিন্দা। তার মা জরিনা বেগম ভুক্তভোগীর বাড়ির কাজের বুয়া।

ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বলেন, ঝর্না দুপুরে আমাদের বাড়িতে আসে। তখন আমি রান্না করছিলাম। আমার সঙ্গে গল্প করতে করতে দেখি হঠাৎ সে আমার পেছনে নেই। আমার মেয়ে সিমরান তার বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ির দরজার তালা খুলে বের হচ্ছিল। এসময় তার মাথার চুল ধরে জোরে টান দিয়ে ঝর্না একটি বটি দিয়ে বুকের বাম পাশে সজোরে আঘাত করে। সিমরানের চিৎকারে ঝর্না বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে।

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর ঝর্নাকে আটক করা হয়। সে অসুস্থ হওয়ায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে হামলায় ব্যবহৃত বটিসহ একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। কী কারণে সে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা