সারাদেশ

প্রযুক্তি দিয়ে দূষণ নিয়ন্ত্রণের তাগিদ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : শীতলক্ষ্যা পাড়ের অসংখ্য কারখানায় ভয়ংকর দূষণ ঘটছে, শুকনো মৌসুমে নদীর পানির অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পায়। এসব কারখানার অধিকাংশই ইটিপি চালায় না, পরিবেশ অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

শনিবার (১৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় বিজ্ঞান বক্তৃতা, বিজ্ঞান সভা ও কুইজ প্রতিযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দূষণ উদঘাটনে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। প্রান্তিক পর্যায়ে বহু নবীন বিজ্ঞানী রয়েছে, যাদের অনুপ্রেরণা দিলে প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটে যাবে। এক্ষেত্রে বিজ্ঞান শিক্ষকদের বিজ্ঞান শিক্ষায় এবং প্রযুক্তির উৎকর্ষতায় নিবেদিত প্রাণ হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার শুকলা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং মিডিয়া কর্মী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিজয়ী ৬ শিক্ষার্থীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

এছাড়া বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসনের জন্য কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের অধিকার ফিরবে তো কৃষক কার্ডে?

বাংলাদেশের অর্থনীতির ভিত যে কৃষি এ কথা নতুন করে বলার কিছু নেই। খাদ্য নিরাপত্ত...

দেশের সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন শুক্রবার সকালে ৩০০ বিধিতে দেওয়া...

জেফরির সঙ্গে পরিচয়ের আগেই ট্রাম্পের সঙ্গে পরিচয়: মেলানিয়া ট্রাম্প

জেফরি এপস্টেইন সম্পর্কে হঠাৎ করেই ক্যামেরার সামনে কথা বললেন মার্কিন ফার্স্ট ল...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

এসআর শফিক স্বপন: ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা