সারাদেশ

ভ্রাম্যমাণ আদালতে ১১ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১২ টায় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পৌর সদরে অবস্থিত 'রহমান হোটেল' ও 'ইসলামিয়া হোটেল' দুটিকে অপরিস্কার ও অপরিচ্ছন্নতার জন্য হোটেল মালিক মো. আব্দুল্লাহ ও মো. আজাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া মুখে মাস্ক না পরে বোয়ালমারী জর্জ একাডেমি নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় কামারগ্রাম নিবাসী হেলাল, সোহান, রুমান, ওমর আলী ও জেসানকে রোগ সংক্রামক আইন ২০১৮ এর ২৪(২) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
পৃথক ঘটনায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকায় ব্যবসায়ী মো. মাসুদ মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি হোটেলকে দশ হাজার, মাস্ক না থাকায় পাঁচ ব্যক্তিকে পাঁচশ এবং ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে পাঁচশ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা