সারাদেশ

সিলেটে উদ্ধার ১১ রোহিঙ্গাকে ফেরত কক্সবাজারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে উদ্ধারকৃত ১১ রোহিঙ্গাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশু এবং কিশোর-কিশোরীও আছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে তারা পুলিশ প্রহরায় কক্সবাজার পৌঁছান। রোহিঙ্গারা হলেন, কক্সবাজারের উখিয়া থানার চাকমারকুল ক্যাম্পের মৃত নুর আহমদের ছেলে সুরত আলম (২৮), বালুখালি ক্যাম্পের মো. হাসিমের ছেলে মোহাম্মদ আলম (১৮), কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান (১৯), তার স্ত্রী আসিক আরা (১৯), বালুখালির মোহাম্মদ হোসেনের মেয়ে কলিমা (১৮), একই ক্যাম্পের নূরে আলমের স্ত্রী জামালিদা (১৯), ছালামত মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৫), তার তিন শিশু কন্যা জমিলা (৯), রমিদা (৮), রজিদা (৫) ও ছেলে মো. জাবেদ (৩)।

এর আগে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার কদমতলীর যমুনা মার্কেটের সামনে থেকে আটক করে দক্ষিণ সুরমা থানার পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ভারতে যাওয়ার জন্য নিজেদের ক্যাম্প থেকে কৌশলে পালিয়েছিল। সেখানে তাদের আত্মীয়-স্বজন রয়েছে। পরে তাদেরকে আদালতে তোলা হলে বিচারক নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ প্রহরায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের কক্সবাজার ফেরত পাঠানো হয় এবং মঙ্গলবার দুপুরে তারা সেখানে পৌঁছান বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা