সারাদেশ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা: স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এর প্রতিবাদে ভোলায় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষকরা মানববন্ধন ও সমাবেশ করেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার বিরোধী শক্তিই দেশের ক্ষতি সাধনে সব সময় তৎপর। স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মেতে উঠেছে। অতি দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এ সময় বক্তারা ঘোষণা দেন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কোন বিতর্ক থাকতে পারে না। যারা বির্তক করছেন, তাদের বিচার হওয়া প্রয়োজন।

এসময় বক্তারা আরও বলেন, ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা মানে স্বাধীনতার বিরোধিতা করা, ত্রিশ লক্ষ শহীদের বিরোধিতা করা।

এ সময় বক্তব্য রাখেন-সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু তালেব, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ভোলা জেলা সভাপতি মোঃ সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক, শরমিন জাহান শ্যামলী, সহকারী শিক্ষক হুমায়ুন কবির।

এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ভোলার দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন ও দোলেয়ার হোসেন ।

উল্লেখ্য, ভাস্কর্যের বিরোধিতার নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শন এবং কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে এই মানববন্ধন আহ্বান করে মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষকরা।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা