সারাদেশ

সিলেটে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইপে আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।

তার নাম মো. শাহিনুর মিয়া (৪০)। তিনি টুকেরগাঁও এলাকার মৃত সুরমান আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যার দিকে গ্যাস লাইনে আগুন লাগলে তিনি দগ্ধ হন।

শাহিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাড়ে ৮টার দিকে স্থানীয়রা জালালাবাদ থানার টুকেরগাঁও ব্রিজের পশ্চিম প্রান্তের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় তারা জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও ব্রিজ কন্ট্রাক্টরের অবহেলাকে দায়ী করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

পরে সকাল সোয়া ৯টার দিকে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ জানান, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা