সারাদেশ

বোয়ালমারীতে শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রায়পুরে অবস্থিত নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানে শনিবার (১২ ডিসেম্বর) ৭ম বার্ষিকী শ্রী শ্রী দক্ষিণা কালীপূজা অনুষ্ঠিত হয়েছে।

পূজা উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ১১.০১ মিনিটে শ্রী শ্রী শিব পূজা ও পূজা অন্তে আগত সকল ভক্তবৃন্দের জন্য শ্রী শ্রী শিব ঠাকুরের মাথায় জল ঢালা, দুপুর ১২.৩১ মিনিটে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর ও জগৎমাতা শান্তি দেবীর পূজা, সন্ধ্যা ৬.০১ মিনিটে শ্মশানে দাহিত সকল আত্মার শান্তি কামনা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, রাত্রি ৮.০১ মিনিটে শ্রী শ্রী দক্ষিণা কালী মায়ের পূজা ও পূজা অন্তে মহাপ্রসাদ বিতরণ ও রাত্রি ২.০১ মিনিটে প্রতিমা নিরঞ্জন হয়।

পূজা উপলক্ষে শ্মশান প্রাঙ্গন জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সকাল থেকেই পুণ্যার্থীরা দলে দলে শ্মশানের অস্থায়ী মন্দিরে ভিড় করেন। পূজা উপলক্ষে ভক্তদের মধ্যে সারাদিন প্রসাদ বিতরণ করা হয়। পূজা উপলক্ষে্ মেলাও বসে।

নলিনী রঞ্জন পৌর মহাশ্মশানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা বলেন, আট বছর যাবৎ শ্মশানে দক্ষিণা কালী মায়ের পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মন্দিরে সারাদিনই পুণ্যার্থী ও ভক্তবৃন্দের ঢল নামে। পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

সাফল্যের শিখরে অজয় দেবগানের ‘দৃশ্যম থ্রি’

মুক্তির দ্বিতীয় সপ্তাহেও সেই আগ্রহ ধরে রেখেছে অজয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা