সারাদেশ

‘ভবিষ্যতে আর বাল্যবিয়ে পড়াবো না’

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : উপজেলা প্রশাসনের চাপে পড়ে ভুয়া নামধারী কাজী আবদুল বাসেদ শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় ইজিবাইকে করে মাইকে অনবরত ঘোষণা দিয়ে যাচ্ছেন- ‘আমি এতদিন যা করেছি, অন্যায় করেছি, আমি অঙ্গীকার করছি যে ভবিষ্যতে কোনও বাল্যবিয়ে পড়াব না এবং অনৈতিক কোনও কাজ করব না।’

বাল্যবিয়ের রেজিস্ট্রি করানোর শাস্তিস্বরূপ উপজেলা প্রশাসনের নির্দেশে এলাকায় এই প্রচার চালিয়ে যাচ্ছেন এক ভুয়া কাজী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতীতে দীর্ঘদিন ধরে নিজেকে কাজী পরিচয়ে বাল্যবিয়ে পড়িয়ে আসছিলেন বাসেদ নামে এক ব্যক্তি। বাল্যবিয়েসহ অন্যায়ভাবে অসংখ্য বিয়ে সম্পাদন করেছেন এই ভুয়া কাজী।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, এই কাজির সরকারি কোনও নিবন্ধন ছিল না। অথচ কাজী পরিচয়ে এলাকায় তিনি অন্যায়ভাবে বিয়ে সম্পাদন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। বাল্যবিয়ে পড়ানোর দায়ে এর আগেও এক মাসের সাজাভোগ করেছেন তিনি।

এরপরও তিনি অনিয়ম ও অনৈতিক কাজ করে যাচ্ছিলেন। সোমবার থেকে এসব কর্মকাণ্ডের শাস্তিস্বরূপ এই প্রচার শুরু করেন তিনি। উপজেলার ৭টি ইউনিয়নে পর্যায়ক্রমে একদিন করে মোট ৭ দিন এ ঘোষণা প্রচার করতে হবে তাকে। বাসেদ ঝিনাইগাতী উপজেলার সুরিহারা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

আবদুল বাসেদ মাইকে প্রচারের কথা স্বীকার করে বলেন, ‘আমি ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অঙ্গীকার করছি, ভবিষ্যতে আর কোনও প্রকার বাল্যবিয়ে পড়াব না ও অনৈতিক কোনও কাজ করব না।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা