সারাদেশ

বাবার লাশ ঘরে রেখে সম্পত্তির দ্বন্দ্বে সন্তানরা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : সকল সন্তানদের সমানভাবে পৈতৃক সম্পত্তি বণ্টন করে না দেয়ায় কুমিল্লার চৌদ্দগ্রামে এক বৃদ্ধের লাশ দুইদিন ধরে দাফন না করে ঘরের মধ্যে ফেলে রেখেছে তার সন্তানেরা। এমনকি অন্যেদেরকেও লাশ দাফন করতে বাধা দিয়েছেন তার সন্তানরা।

বিবাদমান বিষয়টি নিয়ে দুইদিন পর্যন্ত কোনও সমাধান না হওয়ায় নিহত নুরুল হক ভূঁইয়ার নিথর দেহ পড়ে আছে কবরুয়া গ্রামের নিজ ঘরে। এলাকাবাসির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সমস্যা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাফন করা সম্ভব হয়নি। এলাকাবাসি সূত্রে জানা গেছে, নুরুল হক ভূঁইয়া গত সোমবার ৭ ডিসেম্বর সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে লাশ বাড়িতে নিয়ে গেলে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পরে নিহতের দুই স্ত্রীর সন্তানরা। সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের সমাধান না করে বাবার লাশ দাফন করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল হক ভূঁইয়ার প্রথম স্ত্রী আয়েশা আক্তারের পক্ষের রয়েছে ৬ মেয়ে। চট্টগ্রাম স্টিল মিলে চাকরির সুবাধে সুরমা আক্তার নামে সন্দ্বীপের আরেক নারীকে বিয়ে করেন। সেই সংসারে নুরুল হকের ২ ছেলে ও ২ মেয়ে। তিনি নতুন বাড়ি করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই বসবাস করতেন। তাই সেই সংসারের সন্তানরা আগেই ১৪০ শতক জমি তাদের নামে লিখে নেন।

এ বিষয়ে শুরু হয় নতুন বিরোধ। পরে নুরুল হকের প্রথম স্ত্রী বাদী হয়ে সম্পত্তির ন্যায্য হিস্যা দাবি করে চেয়ারম্যান বরাবর আবেদন করেন। সমস্যা সমাধান না করেই নুরুল হক ভূঁইয়া সোমবার সকালে মৃত্যুবরণ করলে বাবার সম্পত্তির ন্যায্য হিস্যার দাবিতে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে লাশ দাফনে বাধা দেন প্রথম স্ত্রীর ৬ সন্তান।

এ সময় প্রবাস থেকে বৃদ্ধের ছেলে নুরুল আফছার মোবাইলে গ্রামবাসীকে বলেন, ‘বাবার লাশ দাফনের দরকার নেই। আমরা কাউকে এক কড়া সম্পত্তিও দেব না।’স্থানীয় ইউপি সদস্য পেয়ার আহমেদ বলেন, ‘নিহত নুরুল হক ভূঁইয়ার ২ পরিবারের শান্তির জন্য এবং তার লাশ দাফনের ব্যবস্থায় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

ঘটনাস্থলে থাকা চৌদ্দগ্রাম থানার এসআই কামাল হোসেন বলেন, ‘দুই পরিবার ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আলোচনা চালিযে যাচ্ছি আশাকরি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যাবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা