সারাদেশ

তিন রুটে ফেরি বন্ধ : ৬ কিলোমিটার জুড়ে গাড়ির সারি

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, বাংলাবাজার-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘ সময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১০টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড়ের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এদিকে একই কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, রাত সাড়ে দশটার পরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতিগুলো ঝাপসা হয় আসে। ফলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। ফলে পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এছাড়া বাংলাবাজার থেকে একটি রোরো ফেরি শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলে কুয়াশার কারণে মাঝ পদ্মায় নোঙর করে রেখেছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ঘন কুয়াশায় নৌপথ ছেয়ে আছে। সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। এ কারণে রাত পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়া চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে নদী পারের অপেক্ষায় পাড়ে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন এসব যানবাহনের চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মেঘনা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

এর আগে সোমবার (৭ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল ঘাট কর্তৃপক্ষ। যদিও পরে মঙ্গলবার বেলা ১১টায় আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ঘাটের ম্যানেজার ফয়সাল আহমেদ জানান, নদীতে কুয়াশার ঘনত্ব আবারও বেড়ে যাওয়ায় রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

দৌলতদিয়ার ৬ কিলোমিটার জুড়ে গাড়ির সারি : ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড়ের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

যাত্রীরা জানান, তারা মধ্যরাত থেকে দৌলতদিয়া প্রান্তে এসে আটকে আছেন। শীতে অনেক কষ্ট হচ্ছে। শিশু ও নারীরা পড়েছেন মহা বিপাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

ফেরি চলাচল স্বাভাবিক হলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে বলেও তিনি জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা