দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়ে শতশত যানবাহন।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেন ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৬ কিলোমিটারের বেশি যানজট তৈরি হয়। এতে নদী পারের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা