সারাদেশ

এক নারীকে ধর্ষণ, অন্য নারীকে বিয়ে করে পলায়ন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রবাসী যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর গোপনে আরেক নারীকে বিয়ে করে পালিয়ে গেছেন তিনি। সম্প্রতি ঘটা এ ঘটনায় রোববার (০৬ ডিসেম্বর) রাতে চাটখিল থানায় অভিযুক্ত মো. রিপনের (৩০) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নির্যাতনের শিকার নারী (৩৫)।

রিপন উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও দুবাই প্রবাসী। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন গত অক্টোবরে দুবাই থেকে দেশে ফেরেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে রিপন। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করতে থাকে সে।

নভেম্বরের মাঝামাঝি ওই নারী রিপনকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে নারীর সঙ্গে সর্ম্পক বিছিন্ন করে দেয়। ২০ দিন আগে রিপন অন্য জায়গায় বিয়ে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নারী স্থানীয় লোকজনকে জানালে তারা থানা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে রোববার রাতে রিপনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই লিখিত অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করেন।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক মো. রিপনকে গ্রেফতার করতে রোববার রাতেই পুলিশ অভিযান চালিয়েছে। সে তার নববধূকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তাই তাকে গ্রেফতার করতে দেরি হচ্ছে।

তিনি বলেন, তবে ধর্ষণের ঘটনার আসামিকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ধর্ষণের স্বীকার নারীকে সোমবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ২২ ধারায় জবানবন্দির জন্য নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা