সারাদেশ

দৌলতখানে মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার দৌলতখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে উপজেলা রক্ষাবাঁধের পাশ থেকে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করায় রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নুরুউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও একমাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিত নুরুউদ্দিন উপজেলার ভবানীপুর ইউনিয়নের গজনবী মাঝির ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন জানান, দৌলতখান উপজেলা মেঘনা নদীর দ্বারা বেষ্টিত। বন্যা ও জলোচ্ছ্বাস থেকে উপজেলাবাসীকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ৩১ কোটি টাকা ব্যয়ে ওই রক্ষাবাঁধ নির্মাণ করে। বাঁধের এক কিলোমিটারের মধ্যে থেকে বালু বা মাটি উত্তোলন নিষেধাজ্ঞা থাকলেও দন্ডিত ব্যক্তি তা উপেক্ষা করে ড্রেজার বসিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। তাই তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার ও জনগণের স্বার্থে এ ধরণের কাজ যদি কেউ করে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা