সারাদেশ

সোনারগাঁওয়ে মুদি দোকানির মাথা কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, নারায়নগঞ্জ : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে এক মুদি দোকানির মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া মীরেরটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম মো. বিল্লাল হোসেন, তিনি কলতাপাড়া মীরেরটেক গ্রামের মৃত রেহাজউদ্দিনের ছেলে।

রোববার রাতের কোন এক সময় তাকে হত্যার পর তার মাথা নিয়ে যায় খুনিরা। সোমবার (৭ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের জঙ্গলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের জন্য ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ উদ্ধার করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ।

নিহতের চাচাতো ভাই লোকমান হোসেন জানান, সোমবার রাত ৮টার পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ করেননি। পরে সকালে বাড়ির পেছনের জঙ্গলে তার ছেলে ফয়সাল হোসেন তার বাবার দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ ক্রাইমসিনের জন্য নিরাপত্তা বেস্টনি দিয়ে রাখে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধারের জন্য ক্রাইমসিনের সদস্যদের খবর দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা