সারাদেশ

সিলেটে করোনাভা্ইরাসে নতুন আক্রান্ত ৩০

নিজস্ব প্রতিনিধি, সিলেট : টানা ২ দিনে ৩ মৃত্যুর শোক কাটিয়ে আবার স্বস্তিতে ফিরলেন সিলেটবাসী। গত ২৪ ঘন্টায় এই বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে নতুন শনাক্ত হয়েছেন আরও ৩০ জন। এদের মধ্যে সিলেট জেলার ২৮ এবং মৌলভীবাজার জেলার ২ জন।

এ নিয়ে এ বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮শ' ২২। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৫শ' ৯৮, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯শ' ১১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ৩৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২২ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ১৯ এবং মৌলভীবাজারের ৩ জন।

সবমিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৬শ' ২৫। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৯শ' ১৪, সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ১৬, হবিগঞ্জে ১ হাজার ৫শ' ৭৭ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ১৮ জন।

এসময়ে কারও মৃত্যু না হলেও আগের ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া ২ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৪৭।

এদের মধ্যে সিলেট জেলার ১শ' ৮৪, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারের ২২ জন। বর্তমানে করোনা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯শ' ৯৬ জন।

সোমবার (৭ ডিসেম্বর) সিলেটের বিভাগীয় সহকারি স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা