সারাদেশ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দিয়ে পালিয়ে বেড়াচ্ছে এক পরিবার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ২৪ লক্ষাধিক টাকাসহ প্রবাসীর স্ত্রীকে বাগিয়ে নেয়ার ঘটনায় মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাকক্ষে প্রবাসীর বাবা আবুল হাসেম কাজী এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে হাসেম কাজী উল্লেখ করেন, ‘২০০৩ সালে আমার কুয়েত প্রবাসী ছেলে মোতালেব কাজীর সঙ্গে আসমা খানম লাকীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ সন্তানও রয়েছেন। বিয়ের পরে মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ এর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে লাকি। বিষয়টি একাধিকবার আমাদের কাছে ধরাও পড়ে।

তবে দুটি শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে লাকীকে সুযোগ দেয়া হয়। এমনকি সে নিজেও পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে কাজী মুরাদের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে শপথ করে। কিন্তু এর পরেও গোপনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক অব্যাহত রাখে।

তিনি জানান, বিয়ের পরে আমার প্রবাসী ছেলে মোতালেব কাজী তার স্ত্রী আসমা খানম লাকীর নামে খোলা ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠানো শুরু করে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ লাকিকে পরকীয়ার ফাঁদে ফেলে বিদেশ থেকে পাঠানো মোতালেবের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেয়।

সবশেষ ১৬ নভেম্বর কাজী মুরাদ নগদ ৫০ হাজার এবং ব্যাংকে থাকা ২০ লক্ষ টাকা ও স্ত্রী ও কন্যা সন্তানের জন্য বিদেশ থেকে পাঠানো ৪ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ পুত্রবধূ আসমা খানম লাকীকে নিয়ে পালিয়ে যায় কাজী মুরাদ। পরে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে।

কাজী মুরাদ পরকীয়ার ফাঁদে ফেলে শুধুমাত্র প্রবাসীর ১৭ বছরের সংসারই ভাঙেনি বরং গৌরব ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনায় কাজী মুরাদ ও আসমা খানম লাকীর বিচার এবং অর্থ সম্পদ ফেরত পেতে ১৭ নভেম্বর মুলাদী থানায় মামলা নিয়ে যাই।

কিন্তু কাজী মুরাদ ছাত্রলীগ নেতা হওয়ার পুলিশ তার বিরুদ্ধে মামলা না নিয়ে নামমাত্র একটি অভিযোগ গ্রহণ করেন। আমরা কাজী মুরাদের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় ও জেলার সভাপতি-সম্পাদক বরাবর অভিযোগও দিয়েছি। কিন্তু আদৌ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ কারণে মুরাদ ও তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে দেশে ফিরতে পারছে না আমার অসহায় ছেলে। আমরাও আছি নিরাপত্তাহীনতায়।

হাসেম কাজী অভিযোগ করেন, অভিযোগ দেয়ার ঘটনা জানাজানি হলে কাজী মুরাদ আরও ক্ষুব্ধ হয়। সে আমাদের নানাভাবে হুমকি-ধামকি এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহারা বাসিয়ে টানা ১৫ দিন গৃহবন্দি করে রাখে। এ কারণে ইচ্ছা থাকতেও আমরা আদালতের দারস্থ হতে পারিনি। গত বুধবার স্থানীয়দের সহায়তায় কোন মতে পালিয়ে বরিশালে এসে আত্মগোপন করি এবং সাংবাদিকদের দারস্থ হই।

এসব কারণে জীবনের নিরাপত্তা, প্রবাসী পুত্রের কষ্টার্জিত অর্থ ও আদরের দুই নাতি-নাতনিদের ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রী পর্যায় আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও বরিশাল জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ’র কাছে আবেদন জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা