সারাদেশ

নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীতে অটোরিকশার ধাক্কায় কমর উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কমর উদ্দিন সকালে নাস্তা খাওয়ার জন্য সাইকেলে চড়ে মৌলভীর হাট বাজারের দিকে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোর সঙ্গে ধাক্কা লেগে কমর উদ্দিন গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা