সারাদেশ

ফরিদপুরে সাংবাদিকদের মধ্যে মাস্ক ও ফেস শিল্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মধ্যে মাস্ক ও ফেস শিল্ড বিতরণ করলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বঙ্গবন্ধু মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা রোকেয়া বেগম।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় তিনি প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে এ সামগ্রী বিতরণ করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন আমার জন্মস্থান ফরিদপুরে। এজন্য ফরিদপুরে প্রতি আমার কিছু করার দায় দায়িত্ব থেকে এ উদ্যোগ নিলাম।

তিনি সাম্প্রতিক কালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এক মন্তব্যে বলেন এ দেশ তালেবানী স্টাইলে চলতে দেয়া যায় না। তিনি প্রশ্ন করেন বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে এক শ্রেণীর লোকদের এত অবহেলা কেন। তিনি বলেন, মাদ্রাসায় ছেলেদের বলাৎকার করা হয় এছাড়া বিভিন্ন স্থানে মেয়েদের যেভাবে ধর্ষণ করা হয় তখন এই শ্রেণী্র লোকগুলি প্রতিবাদ করে না কেন।

মহানবী শুধু ইসলাম ধর্ম অনুসারীদের ই নয় অন্য ধর্মের লোকদের ও শান্তির ছায়াতলে নিয়ে এসেছিলেন। তিনি বলেন ফরিদপুরে লোকদের জন্য আমার কিছু করার ইচ্ছে থেকেই এ উদ্যোগ নিলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী । অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক...

‘আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো কোথায়?’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দী...

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৮, ডেঙ্গুতে ২ জনের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক দুই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের...

স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা