সারাদেশ

অবশেষে মৃত্যুকে মেনে নিলেন স্বামীর আগুনে পোড়া হীরা

নিজস্ব প্রতিনিধি, যশোর : অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন যশোরের অভয়নগরের অগ্নিদগ্ধ গৃহবধূ হীরা বেগম (৩৩)। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্বামীর দেয়া আগুনে পুড়ে যাওয়া হীরাকে বুধবার (২ ডিসেম্বর) ঢাকায় নেয়ার পথে মারা যান।

ঘটনার পর থেকে তার স্বামী বিল্লাল হোসেন পলাতক। নিহত হীরা বেগম অভয়নগর উপজেলার সিঙ্গাড়ি গ্রামের গরুহাট এলাকার বিল্লাল সরদারের স্ত্রী।

হীরা বেগমের ভাই ইয়াছিন সরদার জানান, বিয়ের পর থেকে হীরার স্বামী বিল্লাল তাকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রাজি না হওয়ায় তাকে মারপিট ও নির্যাতন করতো। কিন্তু তারপরও যেতে রাজি না হওয়ায় গত ২৬ নভেম্বর হীরার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিল্লাল। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়দিন চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল। বুধবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টুম্পা কুন্ডু বলেন, আগুনে হীরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগই পুড়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল।

অভয়নগর থানা পুলিশের ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, স্বামীর দেয়া আগুনে দগ্ধ হীরা বেগম ঢাকায় নেয়ার পথে মারা গেছেন। আগুন দেয়ার ঘটনায় নারী নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যা মামলা হবে। আসামিকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা