সারাদেশ

ভোলায় আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ইমতিয়াজুর রহমান, ভোলা : ভোলায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। কৃষকের বিস্তীর্ণ ফসলের ক্ষেতে এখন পাকা ধানের সমারোহ। ধান কাটা ও মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন চাষিরা। বাজারে এবার ধানের দাম ভালো। তাই বিগত সময়ের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই ফলন নিয়ে বেশ চিন্তিত ছিলেন। কিন্তু এবার ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের দুশ্চিন্তা কেটে গেছে। ফসলের ক্ষেতে রোগ কিংবা পোকার কোনো আক্রমণও ছিল না। তাই একদিকে যেমন উৎপাদন ভালো হয়েছে, অন্যদিকে বাজার দাম নিয়েও আগাম খুশি তারা।

এদিকে কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হওয়ায় এ বছর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ফলে আগামীতে ধান চাষে কৃষকদের আগ্রহ আরও বেড়ে গেছে। ধান চাষি ওমর আলী বলেন, ধান পেকে গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে কাটবো। এবার ফলন অনেক ভালোর দিকে। তাই একর প্রতি ২০-২৫ মণ ধান উৎপাদন হবে বলে আশা রাখছি।

ভেলুমিয়া এলাকার ধান চাষি মো. খলিল বলেন, গত বছরের তুলনায় ধানের ফলন অনেক ভালো। আগামী ১০ দিনের মধ্যে ধান কাটা শুরু করবো। তবে কিছুটা ধানে পোকা আক্রমণ করলেও তাতে তেমন ক্ষতি হবে না। কারণ এবার ধানের ফলন হয়েছে ভালো, বাজারে দামও অনেক ভালো। আশা করি, লাভবান হতে পারবো।

ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের কৃষক শাজাহান বেপারী বলেন, ৫ একর জমিতে আমন ধানের আবাদ করেছি। এ বছর ধানের ফলন অনেক ভালো। আগামী ১০ দিনের মধ্যে ধানের মাড়াই কাজ শুরু করবো। বাজার দাম ভালো পেলে, বিগত বছরের লোকসান পুষিয়ে উঠতে পারবো।

এ ব্যাপারে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রাসেদ হাসনাত বলেন, দুই দফায় প্রাকৃতিক দুর্যোগে এবার ফলনের কোনো ক্ষতি হয়নি। বিগত বছরের চেয়ে এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। যা হেক্টর প্রতি ৩ মেট্রিক টন উৎপাদন হচ্ছে। ফলন ভালো হওয়ায় কৃষকদের আমন আবাদে আরও আগ্রহ বেড়ে গেছে।

জেলা কৃষি অফিস জানায়, এ বছর আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর। তার বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৭৮ হেক্টর। যা থেকে ৫ লাখ ৭৪ হাজার ১০ মেট্রিক টন চাল উৎপাদন হবে।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা