সারাদেশ

সিলেটে কিশোর ফরহাদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে কিশোর ফরহাদ হোসেন (১৬) হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশের পাশাপাশি একজনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

বুধবার (২ ডিসেম্বর) সিলেট জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শরিফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, সিলেট জেলার ওসমানীনগরের রনাগলপুর গ্রামের নওয়াব আলীর ছেলে ফয়ছল আহমদ (২০), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার দূর্গাপুর গ্রামের শৈলেন্দ্র দাসের ছেলে অমল কুমার দাস (২৮) ও ঢাকার কদমতলার শ্যামপুর পালপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৮)। তারা তিনজনই পলাতক।

খালাসপ্রাপ্ত আসামি হলেন সিলেট মহানগরীর বিমানবন্দর থানার খাসদবির এলাকার আব্দুর রহমানের ছেলে ফরহাদ আহমদ (১৮)। তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালের ৬ আগষ্ট নগরীর মাছুদিঘির পারে কলোনির একটি রুমে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বাইশি দক্ষিণ পাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে ফরহাদ হোসেনকে (১৬) খুন করে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় কোতয়ালি থানার লামাবাজার ফাঁড়ির এসআই খায়রুল ইসলাম বাদল বাদি হয়ে কোতয়ালি থানার হত্যা (নম্বর ৯(৯)১২) দাখিল করেন। দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই রকিবুল হক ২০১৫ সালের ১ জানুয়ারি ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ২০১৬ সালের ১ জানুয়ারি ৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন।

দীর্ঘ শুনানি ও ১৬ জনের সাক্ষ্য শেষে বুধবার তিনজনকেই দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা