সারাদেশ

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) : জেলার শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে নিহত হয়েছেন এক হতভাগ্য মা। নিহত রেহেনা খাতুন (৪০) ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিমপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেফতার করেছে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন বাড়ির উঠানে ধান শুকাচ্ছিলেন। এ সময় ছেলে ইয়াসীন মায়ের কাছে একটি ধারালো দা চায়। কারণ জানতে চাইলে ডাব পেড়ে খাবে বলে জানায়। ছেলেকে দা দেয়ার পর ইয়াসীন পেছন থেকে মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। সঙ্গে সঙ্গে রেহেনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে সে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাকে হত্যা করে।

ইউপি সদস্য আরও জানান, ইয়াসীন দশম শ্রেণির মেধাবী ছাত্র। গত কয়েকদিন ধরে সে পরিবারের সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছে। স্থানীয়রা তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

এসময় অভিযুক্ত ইয়াসীন আরাফাত জানিয়েছেন, মায়ের আত্মার শান্তির জন্য সে তার মাকে খুন করেছে।

ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত ইয়াসীন আরাফাতকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একটি দলের ৭১ ও স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ হয়- এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে এ...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন ‘সাদা মহিষ’, চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

জাতীয় চিড়িয়াখানায় রাখা আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর...

ইরাকে হামলা ছিল চরম বোকামি; সত্যি বলতে ইরানেও আমাদের জড়ানো ঠিক হয়নি

অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেস...

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আগামী ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নি...

  নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি  

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষি...

 জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা