সারাদেশ

ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস ও মিনিবাস মালিক সমিতি। মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, সহ ১০রুটে বাস চলাচল বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগে পড়েছেন এ সব রুটে যাতায়াতকারী হাজারো যাত্রীরা।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিদ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে এ গাড়িগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা