সারাদেশ

ভোলায় সেচ্ছাসেবক লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ভোলার জেলার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ভোলা জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব। এসময় তিনি বলেন, কিছু কুচক্রী মহল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে।

স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সারাদেশে হবে। এতে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও তিনি উল্লেখ করেন।

এসময় আরো বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী বাবু, ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ, নেওয়াজ শরীফ কুতুব। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ইলিয়াছসহ সেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা