সারাদেশ

প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ককালে হাতেনাতে ধরা পুলিশ সদস্য

নিজস্ব প্রতিনিধি, ভোলা : পরকীয়া প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে স্থানীয়দের গণধোলাই খেয়েছেন পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল ইকবাল খান মুন্না। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন তিনি।

ওই সময় গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চরনিজামের ৭ নম্বর ওয়ার্ডে।

চর নিজাম ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বুধবার (২ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কনেস্টবল ইকবাল খান মুন্নাকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নুরনবী জানান, বরিশাল বিভাগের রেঞ্জ রিজার্ভ ফোর্সের চর নিজাম পুলিশ ক্যাম্পের কনস্টেবল মো. ইকবাল খান মুন্না মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার পরকীয়া প্রেমিকার ঘরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। ওই নারী বিবাহিত, তার স্বামী ঘরে ছিলেন না। পরে মুন্নাকে লোকজন গণধোলাই দেয়।

ওই সময় নিজের দোষ স্বীকার করেন মুন্না। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ কনেস্টবল দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশীদ মুন্নাকে উদ্ধার করেন বলে জানান ইউপি সদস্য নুরনবী।

বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ‘কনস্টেবল আটকের বিষয়টি আমি জেনেছি। দক্ষিণ আইচা থানার ওসি এবং মনপুরা থানার ওসিকে উদ্ধারের জন্য বলা হয়েছে। বিভাগীয়ভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা