সারাদেশ

ছাদ থেকে লাফিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা : কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকালে নগরীর ধর্মসাগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার তিনি ঢাকা থেকে বাড়ি যান।

জান্নাতুল হাসিন ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে। তিনি বাংলাদেশ ইউনিভারসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।

নিহত ওই ছাত্রীর পরিবার জানায়, ‘সোমবার (১ ডিসেম্বর) ঢাকা থেকে কুমিল্লার বাসায় আসেন হাসিন। কোনো কারণে তার মন খারাপ ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে কম। মঙ্গলবার বিকালে শ্যাম্পু কেনার কথা বলে বাসা থেকে বের হয় হাসিন। পরে বাড়ির পাশের গোল্ড সিলভার হোমসের নির্মাণাধীন ৯তলা আবাসিক ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।’

নির্মাণাধীন ওই ভবনটির পাশেই ১০নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়। কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, ‘আমি অফিসে বসে ছিলাম। হঠাৎ জোরালো আওয়াজ শুনতে পাই। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, ‘অভিভাবকদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে জান্নাতুল হাসিন আত্মহত্যা করেছেন। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা