সারাদেশ

ঝালকাঠিতে মাক্স না পরলেই জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠিতে মাক্স না পরায় ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। বুধবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতে বিচারক মাসুমা আক্তারের নেতৃত্বে র‌্যাবকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত মাক্স না পরায় বিভিন্ন অংকের জরিমানা করেন। ডিসি অফিসের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের রাস্তায় চলাচল করা মানুষ ও যাত্রীবাহী গাড়ি থেকে মাক্স না থাকায় তাদের মাক্স পরিধান করার সুফল বর্ণনা করে জরিমানা করেছেন।
এদের মধ্যে অনেককে জরিমানা স্বরুপ মাক্স কিনে যাদের মাক্স নেই এমন নিম্ম আয়ের মানুষ ও গরিবদের মাঝে তাদের দিয়ে বিতরণ করানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করে তাদের ফ্রী মাক্স দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে বিচারক মাসুমা আক্তার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মাক্স পরিধানে বাধ্য করাতে অভিযান পরিচালনা করে জরিমানা করছে। প্রয়োজনে আরও কঠোর ভুমিকা নিতে বাধ্য হবে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা