সারাদেশ

স্ত্রী-সন্তান হত্যার ১৪ বছর পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আাসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : ১৪ বছর আগে বাগেরহাটে স্ত্রী ও একমাত্র সন্তানকে হত্যা করে আত্মগোপন করেন মুহিত হোসেন শেখ (৪৮) নামে এক ব্যক্তি। তার অনুপস্থিতেই ছয় বছর আগে এ মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

হত্যার ১৪ বছর ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার ছয় বছর পর অবশেষে সোমবার (২৩ নভেম্বর) সকালে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে কচুয়া থানা পুলিশ মুহিতকে গ্রেফতার করে। পরে দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করলে মুহিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহা. গাজী রহমান। মুহিত হোসেন কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের মৃত হাশেম শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৬ সালের ১৪ অক্টোবর রাতে মারধরের পরে শ্বাস রোধ করে স্ত্রী শাফি বেগমকে হত্যা করেন মুহিত হোসেন শেখ।

এ ঘটনায় শাফির ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা থেকে বাঁচতে ও অন্যের ঘাড়ে দোষ চাপাতে তিন মাস পরে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে নিজের একমাত্র সন্তান শিরিনকে (৭) হত্যা করেন মুহিত।

মামলার তদন্তকারী কর্মকর্তার চার্জশিট ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১২ সালে আদালত মুহিতকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মেয়েকে হত্যার পর থেকেই মুহিত পলাতক ছিলেন।

কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. অলিয়ার রহমান বলেন, মুহিত দীর্ঘদিন ধরে খুলনার আইসগাতিসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি সেখানে একটি বিয়েও করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা