সারাদেশ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি প্রতিনিধি সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি প্রতিনিধি এবং কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্চয় সাহার আহ্বানে পৌর শহরের জর্জ একাডেমীতে প্রতিনিধি সভা ও উপজেলা সদর থেকে ৫/৬ কিলোমিটার দূরে চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফরের বাগান বাড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আরেকটি কর্মী সভা।

উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত প্রতিনিধি সভায় আহ্বায়ক সঞ্চয় সাহা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাবুদ্দিন মুন্নার সঙ্গে কথা বলে আমি প্রতিনিধি সভার আয়োজন করি। আমার এই সভায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান হাফিজসহ অন্যান্য কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা থাকলেও তারা আমার প্রতিনিধি সভায় না এসে সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে অন্য কর্মীসভায় যোগ দেয়াটা তাদের সমীচীন হয়নি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত প্রতিনিধি সভায় যোগদান না করার বিষয়ে প্রশ্ন করা হলে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সিনিয়ির যুগ্ম আহ্বায়ককে আমরা জেলা থেকে বলেছিলাম, তোমরা একটা প্রোগ্রাম করো। এদের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমরা তাদের মিলাতে পারিনি। তিনি আরও বলেন, উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নতুন কমিটি দেয়া হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙে দেয়ার বিষয়ে সঞ্জয় সাহা বলেন, আমি জেলা কমিটির সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু তারা আমার অনুপস্থিতিতে কেন এক মাঠের মধ্যে বসে কমিটি ভেঙে দিল এ সিদ্ধান্ত আমি প্রত্যাখান করি।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা