সারাদেশ

ছোট ভাইয়ের পর পবা উপজেলা চেয়ারম্যানও করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : ছোট ভাই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর এবার আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক। দুই মাস আগে তার ছোট ভাই আনিসুর রহমানও করোনা আক্রান্ত হয়ে মারা যান।

রোববার ( ২২ নভেম্বর) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে মাথাব্যথা নিয়ে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুনসুর রহমান। এরপর গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। সেদিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর থেকে তিনি একটি কেবিনে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজশাহী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, ক্ষমতার ৪ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্বা...

সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার, ৪ জন আটক 

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের প্রায় ৫০ দিন পর আওলাদ হোসেন (৬০) নামে এক বৃ...

নোয়াখালীতে তৃতীয় দফায় পেছালো শিশু আসমা হত্যা মামলার রায়

তৃতীয় দফায় পেছালো নোয়াখালীর চাটখিলের বহুল আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তার ধর্...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা