সারাদেশ

চুরি হওয়া শিশুর লাশ মিললো পুকুরে

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ১৭ দিন বয়সী সানজিদা আক্তার সোহানা নামের চুরি যাওয়া নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। সন্তান হারিয়ে এখন পাগলপ্রায় শিশুটির বাবা জেলে সুজন খান ও মা শান্তা আক্তার।

বুধবার (১৮ নভেম্বর) সকালে পুলিশ ওই বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করে। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে ওই নবজাতকের দাদা মো. আলী হোসেন খান বাদী হয়ে সোমবার রাতে মোরেলগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে স্বামী-স্ত্রীর মাঝখানে মেয়েকে ঘুম পাড়িয়ে তারা ঘুমিয়ে যান। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশুটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাও খোলা।

প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে শত্রুতাবশত ১৭ দিনের শিশুকে চুরির পর হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, শিশুটি চুরি হওয়ার পর বাড়ির পুকুরে একাধিকবার জাল ফেলাসহ বিভিন্ন উপায়ে খোঁজা হয়েছিল। তখন তার কোনো সন্ধান মেলেনি। ভোরে বাড়ির পুকুরে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠায়।

এ মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বুধবার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেন। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

ইরানে নতুন হামলার যৌথ পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন&md...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

বাবা‌কে বাঁচালেও বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাই‌য়ের

বাবা‌কে বাঁচা‌তে গি‌য়ে বিদ্যুৎপৃষ্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা