সারাদেশ

দুই সন্তানের জননীকে নিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লাপাত্তা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন বরিশাল জেলার মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন। দুই সন্তানের জননী ওই নারী উপজেলার চরকালেখান ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার। তার নাম আছমা খানম লাকী। এ বিষয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন পলাতক লাকি খানমের শ্বশুর আবুল হাশেম কাজী।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, ১৬ নভেম্বর সকালে প্রবাসীর স্ত্রী আছমা খানম লাকী থানায় এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনের বিরুদ্ধে মৌখিকভাবে ধর্ষণের অভিযোগ করেছিলেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলায় তিনি থানা থেকে চলে গেছেন। তবে আছমা খানমের শ্বশুর আবুল হাশেম কাজী তার পুত্রবধু ও কাজী মুরাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আছমা খানম লাকী চরকালেখান ইউনিয়নের আবুল হাশেম কাজীর ছেলে মোতালেব কাজীর স্ত্রী। আবুল হাশেম কাজী জানান, ১৭ বছর আগে তার কুয়েত প্রবাসী ছেলে মোতালেবের সঙ্গে ষোলঘর গ্রামের আক্তার খানের মেয়ে আছমা খানম লাকীর বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের একপুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

২০১৬ সালের ইউপি নির্বাচনের সময় আছমা খানম লাকী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হলে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাজী মুরাদের সাথে পরিচয় ঘটে। এরপর থেকে তাদের সাথে সর্ম্পক গড়ে ওঠে। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে শালিসও হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) আছমা খানম লাকী ২০ লাখ টাকা ও ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে শ্বশুরের ঘর থেকে পালিয়ে যায়। আমরা জেনেছি, তার পরকীয়া প্রেমিক কাজী মুরাদের সাথে পালিয়েছে তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মুলাদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনেছি। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা