সারাদেশ

বকশীগঞ্জে ৩ সন্তানসহ গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে তিন সন্তানসহ গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ননদের স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

সোমবার (১৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ২০০১ সালে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলিইমণ্ডলপাড়া গ্রামের দুদু মিয়ার মেয়ের মোর্শেদার বিয়ে হয় পার্শ্ববর্তী বিনোদরচর গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে নান্ডা মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতে থাকেন তিনি। তাদের একটি মেয়ে ও দুটি ছেলে রয়েছে।

এর আগে যৌতুকের কারণে স্ত্রীকে দুইবার তালাকও দেন নান্ডা মিয়া। পরে স্থানীয়দের পরামর্শে আপস মীমাংসা হয়ে স্ত্রীকে ফেরত আনেন। সর্বশেষ ছয়মাস আগেও তৃতীয়বারের মত তালাক দিলে স্ত্রী মোর্শেদা বেগম বাড়ি ছাড়ার হুমকি দেন। স্থানীয় প্রতিবেশীদের বাধায় নিজ বাড়ি থেকে চলে যান নান্ডা। ফলে দূর থেকে বসে স্ত্রীকে হত্যার ছক কষতে থাকেন তিনি।

সোমবার দিন গত রাত ২টার দিকে বাড়িতে থাকা ছোট বোনের স্বামী মোহাম্মদ আলীকে দিয়ে স্ত্রী ও সন্তানদের হত্যা করার উদ্দেশে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হয়। এ সময় আগুনের তাপে তারা ঘুম থেকে জেগে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।

ভুক্তভোগী মোর্শেদা বেগম জানান, প্রতিদিনের মতো সন্তানদের নিয়ে ঘুমাতে গেলে রাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে যায়। সন্তানসহ দ্রুত ঘর থেকে বেড়িয়ে আসেন। ননদের স্বামী মোহাম্মদ আলীই এ ঘটনা ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এর আগেও মোর্শেদা বেগম হুমকির কথা জানিয়ে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছিলেন। আজকের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা