গাজীপুরে স্কুলছাত্রী হত্যা, দম্পতি গ্রেফতার  
সারাদেশ

গাজীপুরে স্কুলছাত্রী হত্যা, দম্পতি গ্রেফতার  

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে লিমু আক্তার লামিয়া (১০) নামে এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় এক ভাড়াটিয়া দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত লামিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, তিন মাস আগে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) কালিয়াকৈরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পাঁচ হাজার টাকা বাসাভাড়া বাকি নিয়ে সাহেব আলীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় লামিয়াকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গলা কেটে হত্যার করে পাশের খালের পানিতে ফেলে দেয়।

লামিয়ার নিখোঁজের বিষয়টি কালিয়াকৈর থানায় জানিয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করের পরিবারের সদস্যরা। এ সময় সুমন পানির নিচে লামিয়ার মরদেহের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার জন্য পরামর্শ দেয়। পরে তাদের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর পর সুমনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা