সারাদেশ

আজ আর বিদ্যুৎ পাচ্ছেনা সিলেটবাসী!

এনামুল কবীর, সিলেট : অন্ধকারে সিলেট বিভাগ। ফের কবে বিদ্যুতের আলোয় আলোকিত হবে তা কেউ জানেন না। এক অগ্নিকান্ডের ঘটনায় আঁধারে হাবুডুবু গ্রাম থেকে শহর এবং আধ্যাত্মিক মহানগরী।

তবে সিলেটের বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার সকালের পর সরবরাহ স্বাভাবিক হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। তারা দ্রুত কাজ চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড লাইনে হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে রাজপথ কাঁপিয়ে ছুটতে থাকে ফায়ার সার্ভিসের বিশাল বিশাল গাড়ি। তারা সেখানে পৌঁছে কাজ শুরু করেন।

প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণ সম্ভব হয়। এতে হতাহতের তেমন কোন ঘটনা না ঘটলেও ক্ষতি হয়েছে প্রচুর। উৎপাদন ও সরবরাহের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। এরপর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। তা কবে চালু হবে সেটাও বলতে পারছেন না কেউ। বিশেষ করে পিডিবির বড় বড় ইঞ্জিনিয়াররাও।

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করছেন পিডিবি কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে সার্বিক বিষয় স্বাভাবিক করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানালেন সান নিউজকে।

এদিকে একটি মাত্র লাইনে পুরো বিভাগ জুড়ে বিদ্যুৎ সরবরাহের কারণে এই দুর্ঘটনায় ভয়াবহ বিপর্যয় নেমেছে বলে নাগরিক অসন্তোষ চরমে। তাদের বক্তব্য, একটা গুরুত্বপূর্ণ অঞ্চলের মানুষের জন্য একটি মাত্র বিদ্যুৎ লাইন মোটেও যথেষ্ট নয়। আরেকটা বিকল্প লাইন থাকা উচিৎ ছিল। সরকার এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের সমালোচনায় মুখর সচেতন নাগরিকবৃন্দ।

বিদ্যুৎ সরবরাহ কোথায় কোথায় বন্ধ, এমন প্রশ্নের জবাবে সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, পুরো বিভাগেই বিদ্যুৎ নেই ভাই। আমরা দ্রুত কাজ করছি। চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

তবে বিতরণ বিভাগের অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সিলেট মহানগর, জেলা, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একটা বড় অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

কবে নাগাদ তা স্বাভাবিক হবে, জানতে চাইলে সূত্রটি নিশ্চিত কিছু বলতে পারেনি। অনেক জুরাজুরির পর আকার-ইঙ্গিতে জানিয়েছে, সবকিছু স্বাভাবিক হতে বুধবার সকাল পেরিয়ে যেতে পারে। সঙ্গে স্মরণ করিয়ে দিলেন, আমার কথা ঠিক নাও থাকতে পারে। অবস্থা খুব জটিল। আর ক্ষয়-ক্ষতির পরিমাণও নির্ধারণের কাজ চলছে বলেও উল্লেখ করে সূত্রটি।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা