সারাদেশ

ভোলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : নতুন প্রজন্ম যেন সহজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)শঙ্কুর বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রমুখ।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, আজকের এই স্বল্প পরিসরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার এক সময় ব্যাপকতা লাভ করবে এবং এখান থেকে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুফল পাবে।

নতুন এই কর্ণারে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে তার কর্মময় জীবন চিত্র এবং বাঙালি জাতির মুক্তিযুদ্ধের আন্দোলন, সংগ্রম ও গৌরবের ইতিহাস। পাশাপাশি রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত ৪২৩টি বই। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য কর্ণারটি উন্মুক্ত থাকবে।

সান নিউজ/এএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা